1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

বগুড়ার আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল রুম থেকে গ্রেফতার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

বগুড়ার আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল রুম থেকে গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। তিনি শাজাহানপুর থানায় হামলা, হত্যা, জমি দখলসহ একাধিক মামলার আসামি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরে নুরুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীরা জানান, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান করছিলেন। তার অবৈধভাবে হলে অবস্থানের বিষয়টি কয়েকজন শিক্ষার্থীর সন্দেহের মধ্যে পড়ে।
পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে প্রশাসনের সহযোগিতায় সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।
নুরুজ্জামান নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে জমি দখল, হত্যাসহ সহিংসতার একাধিক মামলা চলমান রয়েছে। এসব মামলার কারণে তিনি আত্মগোপনে ছিলেন এবং পরিচয় গোপন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা জানান, শিক্ষার্থীরা বিষয়টি প্রথমে চিহ্নিত করেন এবং তাদের তৎপরতার ফলে নুরুজ্জামানকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সাভার থানার ওসি বলেন, “নুরুজ্জামানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD