
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘনকুয়াশায় ফেরি চলাচল বন্ধ
সাজ্জাদ হোসেন গোয়ালন্দ ঃ মানিকগঞ্জ-রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে ফেরির মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এসময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হয়।
এবিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আলীম দাইয়ান জানান, রাত আড়াটার দিকে কুয়াশার পরিমান বাড়তে থাকলে রাত ৩ টায় ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।