1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বগুড়ায় মাদকদ্রব্য বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ও পলাতক একজন।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

বগুড়ায় মাদকদ্রব্য বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ও পলাতক একজন।

বিশেষ প্রতিনিধি, ঃ বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়া-রংপুর মহাসড়ক টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে রাস্তার উপর পূর্ব পাশে রংপুর হতে বগুড়াগামী Hicher ২০.১৬ নামীয় ঢাকা মেট্রো-ট-১৮-৯৪১৭ নং ট্রাক গাড়ী তল্লাশী করে ৭ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার : ১ জন পলাতক ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’সার্কেল, জেলা কার্যালয়, আজ রবিবার ভোর ৫ টায় অভিযান পরিচালনা করে ।
Hicher ২০.১৬ নামীয় ঢাকা মেট্রো-ট-১৮-৯৪১৭ নং ট্রাক গাড়ীটি গতিরোধ করে থামাই এবং চালকের আসনে বসা মোঃ এরশাদুল হক (৪৬) (ড্রাইভার) ও ২নং আসামী মোঃ আশিকুর রহমান(২৪) (হেলপার) দ্বয়কে আটক করেন।

ড্রাইভারের সীটের পিছনে একটি ট্রাভেল ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ৭ কেজি গাঁজা পাওয়া যায়।
মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি চাবিসহ জব্দনামা মূলে জব্দ করে মামলা দায়ের করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ এরশাদুল হক (৪৬) (ড্রাইভার), পিতা মৃত. উমর আলী, মোঃ আশিকুর রহমান (২৪) (হেলপার), পিতা মোঃ মনিরুজ্জামান, উভয়ের স্থায়ী সাং কৃষ্ণপুর মিয়াপাড়া, ওয়ার্ড নং-৮, থানা-কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রাম।
মোঃ আব্দুস ছাত্তার (৪৩) (পলাতক), পিতা মোঃ মুসাব্বার আলী, সাং- নাওডাঙ্গা, প্রামানিকটারী, থানা-ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং- ১৯(খ) ও ৪১ এবং ২৬(১) ধারায় বগুড়া সদর থানায় দায়ের হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD