1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভোলার বোরহানউদ্দিনে নারী উদ্যোক্তাদের সংগঠন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২৩ বার পঠিত

ভোলার বোরহানউদ্দিনে নারী উদ্যোক্তাদের সংগঠন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ

জেলা প্রতিনিধি, ভোলা ঃ দেশের অর্থনীতির উন্নয়নে উদ্যোক্তাদের একটি অংশে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সে ক্ষেত্রে পিছিয়ে নেই ভোলার নারী উদ্যোক্তারাও। সেই সব নারীদের এক প্লাটফর্মে আনতে অবদান রাখছে নারী উদ্যোক্তাদের সংগঠন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা।

এই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ আসছে ভোলার বোরহানউদ্দিনে। এবার অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে ১৭ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৪ টায় বোরহানউদ্দিন, ফুড ক্যাপিটাল রেস্টুরেন্ট অগ্রগতি নারী উন্নয়ন সংস্থা আত্মপ্রকাশ করলো।

সমাজ থেকে অবহেলিত পিছিয়ে পড়া নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান, ব্যবসার প্রসার এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরীতে সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করেন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা।

অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা সভাপতি ফারজানা আক্তার মিম সভাপতিত্বে আয়োজনটি শুরু হয়, অনুষ্ঠানে এই অগ্রগতি নারী উন্নয়ন সংস্থার পাশে ছিলেন প্রধান অতিথি হিসেবে স্বাধীন যুব উন্নয়ন সংস্থার, নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম রুবেল এসময় তিনি বলেন, এই অগ্রগতি নারী উন্নয়ন সংস্থাটির সকল কার্যক্রম আমার ভালো লেগেছে। এদের পাশে থেকে আমি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

নিজ নিজ অবস্থান থেকে একজন উদ্যোক্তা হয়ে উঠার গল্প তুলে ধরেন উদ্যোক্তারা। তারা বলেন, নানা প্রতিকূলতার মধ্যে ঘর সংসার সামলানোর মাঝেই দীর্ঘ পথ অতিক্রম করে ব্যবসার প্রসার ঘটাতে শ্রম দিচ্ছেন তারা। এমন আয়োজনটি তাদের পথচলায় অগ্রনী ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

অনুষ্ঠানে কনিকা আক্তার কলি, লাবনী বেগম, লিমা আক্তার, ইসরাত জাহান সুমাইয়া, আনিসা আফরিন আখি, রুবিনা আক্তার, শারমিন আক্তার লিমা, রুবিনা আক্তার সহ উদ্যোক্তাগণ অংশগ্রহন করেন।

আয়োজকরা বলছেন, এমন আয়োজন ভবিষ্যতে একসাথে পথচলা এবং উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ অবদান রাখবে আমার।

ভোলার নারীদের নিপুণ হাতের তৈরীকৃত পণ্য ইতমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এসব পণ্য তারা অনলাইন এবং সরাসরি বিক্রি করে নিজেকে প্রতিষ্ঠা করার পাশাপাশি সফল উদ্যোক্তা হয়ে উঠার চেষ্টায় নেমেছেন নারী উদ্যোক্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD