1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

দীর্ঘ ১৮ বছর সংগ্রামের পর সাভার প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি নির্বাচিত সাংবাদিক নাজমুল হুদা।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পঠিত

দীর্ঘ ১৮ বছর সংগ্রামের পর বিজয়ী সাংবাদিক নাজমুল হুদা নিউজ ২৪

স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম সাভার
ঢাকা জেলার সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ভাবে সম্পন্ন হয়েছে। সভাপতি হয়েছেন নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক হয়েছেন জিয়াউর রহমান। ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফালাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, কমিশনে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ ও সিনিয়র সাংবাদিক অরুপ রায়। তাদের সহায়তা করেন দৈনিক ইনকিলাব ও বিডিনিউজের সেলিম আহমেদ।
নানা জটিলতা কাটিয়ে প্রায় সাতবছর পর মঙ্গলবার দিনভর উৎসব মুখর পরিবেশে নির্বাচনে ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান করে ভোট উৎসব উপভোগ করেন।

 

নির্বাচনে সভাপতি পদে নিউজটুয়েন্টিফোরের নাজমূল হুদা ২৬ ভোট, দৈনিক ফুলকীর নাজমুস সাকিব ২০ ভোট ও দৈনিক যুগান্তরের মতিউর রহমান ৭ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে আজকালের খবরের আরিফুর রহমান ৩৭ ভোট, মানবজমিনের হাফিজ উদ্দিন ২৫ ভোট ও এটিএনবাংলার শেখ বাশার ১৮ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আরটিভির জিয়াউর রহমান ৩৪ ভোট ও বৈশাখী টিভির আব্দুল হালিম ১৯ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে বাংলাট্রিবিউনের নাদিম হোসেন ২২ ভোট, বাসসের রুপোকুর রহমান ১৩ ভোট, দৈনিক এশিয়ার চন্দন কুমার রায় ১০ ভোট ও তৌকির আহমেদ ৫ ভোট পেয়েছেন।

অর্থ সম্পাদক পদে করতোয়ার এসএম সবুজ ২৯ ভোট ও মাছরাঙাটিভির সৈয়দ হাসিবুন নবী ২৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেনের ওমর ফারুক ২৮ ভোট ও খবরপত্রের রওশন আলী ২২ ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে ফুলকীর এমদাদ হোসেন ২৯ ও দেশ রুপান্তরের ওমর ফারুক ২৪ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকাপোষ্টের লোটন আচার্য্য ৪২ ভোট (সর্বোচ্চ) ও এস এ দুলাল ১২ ভোট পেয়েছেন।

পাঠাগার সম্পাদক পদে নয়াদিগন্তের আমান উল্লাহ পাটোয়ারী ৩৯ ভোট ও এশিয়ান টিভির ফাহাদ ই আজম ১৩ ভোট পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে সমকালের গোবিন্দ আচার্য্য ৩৫ ভোট, জিটিভি ও ভোরের কাগজের আজিম উদ্দিন ২৯ ভোট, ডেইলি স্টারের আখলাকুর আকাশ ২০ ভোট ও গনকন্ঠের কাজী রেজাউল করিম বিপ্লব ১৮ ভোট পেয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD