1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

সাংবাদিকের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

সাংবাদিকের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী জেলা প্রতিনিধি
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীর পাংশায় ষড়যন্ত্রমূলোক মিথ্যা মামলা থেকে সাংবাদিকের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

রোববার (১২ জানুয়ারী) পাংশা পৌর শহরের আঃ মালেক প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেন পাংশা প্রেকক্লাবের আহবায়ক এম.এ জিন্নাহ।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিত হয়ে দৈনিক কালবেলা’র পাংশা উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেনর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার দায়র করা হয়েছে। এই মামলার তীব্র নিন্দা জানাই এবং মামলা থেকে শামীমের নাম প্রত্যাহারের দাবী জানান।

বাংলা টিভির পাংশা ও কালুখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক রতন মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পাংশা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য যায়যায়দিন পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের রাজবাড়ী জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও যুগান্তর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি হেলাল মাহমুদ, পাংশা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য কাজী সেলিম মাবুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ৭১ পত্রিকার রাজবাড়ী প্রতনিধি আবুল কালাম আজাদ, সময়ের কণ্ঠস্বর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, যমুনা টিভির রাজবাড়ী প্রতিনিধি মো. রুবেলুর রহমান, দৈনিক কালবেলার রাজবাড়ী প্রতিনিধি শেখ মমিন, বালিয়াকান্দি প্রতিনিধি রিয়াদ মাহমুদ রুবেল, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মো. ফজলুল হক, দৈনিক জনবানী পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি জয়নাল আবেদিন প্রমূখ।

এ মানববন্ধনে প্রথম আলো পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি রাশেদুল হক রায়হান, ইন্ডিপেনডেন্ট টিভির রাজবাড়ী প্রতিনিধি শামিম রেজা, নিউজ২৪ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মিঠুন গোস্বামী, চ্যানেল এস টিভির রাজবাড়ী প্রতিনিধি মো. শাহিন রেজাসহ রাজবাড়ী জেলাসহ জেলার গোয়ালন্দ, বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় পুলিশের গুলিতে মো. আব্দুল্লাহ বাবু নামের এক ব্যক্তি আহত হয়।

এ ঘটনায় আহত আব্দুল্লাহ বাবুর বাবা মো. আব্দুল বারিক শেখ বাদী হয়ে ৮৪ জনকে আসামি করে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩১ অক্টোবর একটি মামলা দায়ের করেন। মামলায় দৈনিক কালবেলা’র পাংশা উপজেলা প্রতিনিধি মো: শামীম হোসেনকে যুবলীগ নেতা উল্লেখ করে ৫৮ নম্বর আসামি করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD