1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরে ৮ লাখ টাকার মাদকসহ দুই কারবারি গ্রেফতার বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজশাহীতে বিএনপি নেতা নাসিরের সমর্থনে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭২ বার পঠিত

 

রাজশাহীতে বিএনপি নেতা নাসিরের সমর্থনে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

রাজশাহী ব্যুরো

দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসির হোসেন অস্থিরের সমর্থনে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী সদর হাসপাতাল মোড় থেকে র‌্যালিটি বের করা হয়। এরপর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিন্দুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সাবেক সহসভাপতি ও রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি নুসরাত এলাহী রিজভী। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আব্দুল কাইউম রিণ্টু, স্বপন শেখ, মহানগর কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলামিন শেখ, মৎস্যজীবী দল নেতা প্লাবন আহমেদ প্রমুখ। পথসভায় নুসরাত এলাহী রিজভী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুসিয়ারি দেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD