1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

ভাষাসৈনিক বিচারপতি হাবিবুর রহমান এর ১১তম এবং ভাষাসৈনিক এ্যাডভোকেট মহসিন প্রামানিকের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ        

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

ভাষাসৈনিক বিচারপতি হাবিবুর রহমান এর ১১তম এবং ভাষাসৈনিক এ্যাডভোকেট মহসিন প্রামানিকের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত।

মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি , রাজশাহী

আলোচনা সভায় বক্তারা হাবিবুর রহমান ও মহসিন প্রামানিকের মতো নেতৃত্ব আজ বড়োই প্রয়োজন

ভাষাসৈনিক বিচারপতি হাবিবুর রহমান এর ১১তম এবং ভাষাসৈনিক এ্যাডভোকেট মহসিন প্রামানিকের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

শনিবার (১১ জানুয়ারী) বিকেল ৪ টায় নগরীর শিরোইলে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহসিন প্রামানিকের ছোট ভাই সাংস্কৃতিক কর্মী বাসেদ হোসেন প্রামানিক এবং হাবিবুর রহমানের ছোট ভাই মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু।

বক্তব্য রাখেন, বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি  নিরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের সভাপতি অভিলাষ দাস তমাল, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন, গণমাধ্যম কর্মী মোজাম্মেল বাবু, মানবাধিকার কর্মী মো মোস্তফা কামাল ইমন ও প্রকাশকালের চীফ রিপোর্টার শেখ রুমেল।

বক্তারা বলেন, ভাষা সৈনিক বিচারপতি হাবিবুর রহমান ও মহসিন প্রামানিকের মত নেতৃত্ব আজ রাজশাহীতে বড়োই অভাব। রাজশাহীকে এগিয়ে নিতে হলে এদের মত নেতৃত্ব দিতে হবে। এজন্য তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে আসতে  হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD