1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

নেত্রকোনায় টিকিট কালোবাজারির দায়ে ৩ ব্যক্তিকে অর্থদণ্ডসহ কারাদন্ড।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পঠিত

নেত্রকোনায় টিকিট কালোবাজারির দায়ে ৩ ব্যক্তিকে অর্থদণ্ডসহ কারাদন্ড

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে রেল স্টেশনে টিকিট কলোবাজারির দায়ে ৩ ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটক তিনজনকে অর্থদন্ডসহ ১০ দিন করে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার টেংরাপাড়া গ্রামের গোলাম রব্বানী’র ছেলে মো. খসরু (২৫) ও একই ‍গ্রামের মৃত মুসলিম উদ্দিনে’র ছেলে ফুল মিয়া (৪৫), জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের মো. আসাদুল্লাহ’র ছেলে আবু সাইম (২৫)। কালোবাজারি খসরু ও সাইমকে পাঁচশো টাকা এবং ফুল মিয়াকে নয়শো টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার আনুমানিক রাত ৭টার দিকে নেত্রকোনায় দায়িত্বরত সেনা ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোহনগঞ্জ আর্মি ক্যাম্প থেকে লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদী’র নেতৃত্বে মোহনগঞ্জ রেলস্টেশনে অভিযানের মাধ্যমে টিকেট কালোবাজারি খসরু, সাইম ও ফুল মিয়া নামে তিন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনীর একটি টহল দল। পরে মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে অর্থদন্ডসহ কারাদন্ড প্রদান করেন। একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে সাজাপ্রাপ্ত তিনজনকে মোহনগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম (পিপিএম) জানান সাজাপ্রাপ্ত তিন আসামিকে আগামীকাল রেলওয়ে পুলিশের সহায়তায় কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD