1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

কয়রায় জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পঠিত

কয়রায় জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা। গতকাল বিকেল সাড়ে ৩টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে চার শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।
শীতবস্ত্র বিতরণের সময় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মানবতার সেবায় মানুষের পাশে থাকে। তার অংশ হিসেবে আজ আমরা আপনাদের জন্য কিছু শীতের সামগ্রী নিয়ে এসেছি। আগামীতে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। তিনি সমাজের সকল বিত্তবানদের শীতে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু তাহের, হাফেজ জাহাঙ্গীর আলম, মোল্যা শাহাবুদ্দীন, কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর সাইফুল্লাহ হায়দার, সেক্রেটারী মাওলানা আওছাফুর রহমান, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামীদ, আমাদী ইউনিয়ন আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর মো: আবু সাঈদ, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাস্টার নূর কামাল, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমান সহ যুব বিভাগের সভাপতি জি এম মোনায়েম বিল্লাহ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD