1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

গোয়ালন্দে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার যোগদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮০ বার পঠিত
গোয়ালন্দে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার যোগদান
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন ডা. সৈয়দা তাসনভা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নবাগত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার যোগদানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা ও  কর্মচারী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট ডা. প্রদীপ কান্তি পাল, মেডিকেল অফিসার ডা. মো. রবিউল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. জাকির হোসেন, এমটিইপিআই কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা হেল্থ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম চানমিয়া, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক লিপি আক্তারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা কর্মচারী প্রমূখ।
জানা যায়, ডা. সৈয়দা তাসনভা এর আগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প. প. কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD