1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মসজিদে মলমূত্র নিক্ষেপ: জমি নিয়ে বিরোধের জেরে ধর্মীয় উপাসনালয়ে বর্বরোচিত হামলা

নড়াইলে মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৩ বার পঠিত

নড়াইলে মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি:
“মানবতার কল্যাণে আমরা” স্লোগানকে সামনে রেখে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক সেবা ফাউন্ডেশন”। উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি জানান, সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে নড়াইল শহরের আশেপাশে কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্রগুলি পৌঁছে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যরা। এছাড়াও নড়াইল শহরের বিভিন্ন জায়গায় বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টাগণ ও অন্যান্য সদস্যবৃন্দ। বর্তমান দেশের বাইরে অবস্থানরত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান (ফকির আশিক) মুঠোফোনের মাধ্যমে জানান, ২০২৩ সালে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও দুঃস্থ মানবতার কল্যাণে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরণের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড. কাজী জিয়াউর রহমান, উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম, উপদেষ্টা মোঃ গোলাম আকবর, উপদেষ্টা মোঃ সুবরাজ মোল্ল্যা, ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ রমজান বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম নাসির, সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয় হোসেন, প্রচার বিষয়ক সম্পাদক মোঃ মিলন শিকদারসহ  বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড. কাজী জিয়াউর রহমান বলেন “মানবিক সেবা ফাউন্ডেশন” সর্বদা অসহায় ও দুঃস্থ মানবতার কল্যাণে সেবামূলক কাজ করে আসছে। আমি এ ধরণের ভালো কাজের জন্য সকল সেচ্ছাসেবীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং মানবিক সেবা ফাউন্ডেশন এর সার্বিক মঙ্গল কামনা করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD