
ধামইরহাটে ইউপি পরিচালন ব্যবস্হা ও জলবায়ু সহনশীল বিষয়ক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত।
ছাইদুল ইসলাম,নওগাঁ
নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা ও জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নে এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর যৌথ আয়োজনে এবং সুইজারল্যান্ড ওয়াটার ও সুইচকন্টাক্ট বাংলাদেশের সহযোগীতায় এই মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা মৎস কর্মকর্তা আইয়ুব আলী, ইএসডিও প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল, পৌর কো-অর্ডিনেটর দুলাল হোসেন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
উক্ত কর্মশালায় ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা (গভর্নেন্স), জলবায়ু পরিবর্তন, পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক নীতিমালা বাস্তবায়নে দলীয় কাজের মাধ্যমে আইন ও নীতি বাস্তবায়নে বর্তমান অবস্থা ও সমস্যা সমূহ চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।এছাড়া অডিটোরিয়ামে বিভিন্ন পোস্টার টাঙিয়েরাখতে দেখা যায়।যেগুলোতে যুগ উপযোগী কথা খোদাই করাছিল। যেমন ১)সঠিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা করি, বর্জ্যকে সম্পদে পরিণত করি। ২)প্লাস্টিকের বর্জ্য কমাই, পুণব্যবহার করি, পৃথিবীটাকে সবার জন্য ভালো রাখি।