1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

রাজশাহীতে ছাত্রলীগের নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

রাজশাহীতে ছাত্রলীগের নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের শ্রীরামপুর এলাকায় সিমলা পার্কে ওই নেতাকে মারধর করা হয়। পরে তাঁকে নগরের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়।

ওই নেতার নাম সাফায়েত জাহান ওরফে সৈকত (২৩)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজ গ্রামের মো. সারোয়ারের ছেলে। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি। এ ছাড়া ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ও মুখপাত্র সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, তাঁকে সিমলা পার্কে একদল লোক মারধর করছিল। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত। এ জন্য তাঁকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়। পরে আদালতের অনুমতি নিয়ে তাঁকে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গতকাল সন্ধ্যায় তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। তখন তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাজপাড়া থানায় নেওয়া হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আবার হাসপাতালে আনা হয়। বর্তমানে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর অবস্থা গুরুতর নয়। কিছু জায়গায় ব্যথা আছে, এ জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD