1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

গোয়ালন্দ সাংবাদিক ফোরাম এর যাত্রা শুরু, আহবায়ক হেলাল, সদস্য সচিব লাল্টু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পঠিত
গোয়ালন্দ সাংবাদিক ফোরাম এর যাত্রা শুরু, আহবায়ক হেলাল, সদস্য সচিব লাল্টু
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
‘দেশ ও মানুষের কল্যানে সুস্হ্য ধারার সাংবাদিকতা’- স্লোগান নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
রবিবার (৮ ডিসেম্বর) রাত ৭ টায় গোয়ালন্দ শহরের রোকন উদ্দিন প্লাজার তৃতীয় তলায় গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এ সংগঠনের ঘোষণা দেয়া হয়।
দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্হিত ছিলেন।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে হেলাল মাহমুদকে সংগঠনের আহবায়ক এবং দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ ও দৈনিক বাংলার রাজবাড়ী জেলা প্রতিনিধি ও স্হানীয় মাতৃকন্ঠের ষ্টাফ রিপোর্টার মইনুল হক মৃধা।
যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৈনিক ‘নয়া শতাব্দী’ এবং ‘আমাদের রাজবাড়ী’ পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন ও আজকের পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ফিরোজ আহমেদ।
এছাড়া আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান, মোহনা টিভির গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আবুল হোসেন মোল্লা, দেশ টিভি ও জনকন্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দ্যা ডেইলি মর্নিং পোষ্টের স্টাফ রিপোর্টার মজিবর রহমান খান জুয়েল, দৈনিক খোলা কাগজের রাজবাড়ী জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাচ্চু, মাইটিভি ও কালবেলার রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিন এবং আজকের দর্পনের রাজবাড়ী জেলা প্রতিনিধি শাকিল মোল্লা।
আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD