1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

জয়পুরহাটে বিয়ের কাবিননামার ভুয়া নকল সরবরাহের অভিযোগে সংবাদ সম্মেলন। দৈনিক নয়া কণ্ঠ     

  • প্রকাশিতঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

জয়পুরহাটে বিয়ের কাবিননামার ভুয়া নকল সরবরাহের অভিযোগে সংবাদ সম্মেলন।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটে বিয়ের কাবিননামার ভুয়া নকল সরবরাহের অভিযোগে ছাইফুল নামের এক নিকাহ রেজিস্ট্রার ও তার ভাই সাইদুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি ও তার পরিবার। রবিবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগি পিংকি আক্তার।

সংবাদ সম্মেলনে পিংকি অভিযোগ করে জানান, ২০২৩ সালের ৬ ডিসেম্বর কোমরগ্রাম পশ্চিমপাড়া এলাকার মাসুদ রানার সাথে ৩০ হাজার টাকা দেনমোহরে ঢাকার সাভারের বাইপাইল এলাকার পিংকির ইসলামী শরিয়ামতে বিবাহ হন। সেই নিকাহনামা রেজিস্ট্রি করেন কাজী সাইফুল ও সহযোগিতা করেন তার ভাই সাইদুল। এর দুই মাস পর মাসুদ রানা মারা গেলে মাসুদ রানার পরিবারের লোকজন তাকে অস্বীকার করে। পরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তিনি আদালতে একটি মামলা করলে আদালত বিয়ের কাবিননামা চান। এরপর সাইফুল ও ভাইয়ের  সাথে যোগাযোগ করে কাবিন নামার একটি নকল চাইলে একটি নকল দেন সাইফুল। পরে সেই নকল আদালতে উপস্থাপন করার পর কাবিননামা পিংকিকে দেননি মর্মে জানায় অভিযুক্ত। এরপর থেকে পিংকি স্বামীর স্বীকৃতি ও ভুয়া কাবিনের প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে।

এসময় বিয়ের স্বাক্ষী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে পিংকিকে কোন কাবিননামার নকল দেননি জানিয়ে অভিযোগ অস্বীকার করেন নিকাহ রেজিস্টার সাইফুল ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD