1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

টাঙ্গাইলের ঘাটাইল বৈষম্য বিরোধী ৩ ছাত্র আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

টাঙ্গাইলের ঘাটাইল বৈষম্য বিরোধী ৩ ছাত্র আটক

মো:ফারুক আহমেদ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে ৪০০ পিস ইয়াবাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ছাত্র প্রতিনিধিকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার দিনগত গভীর রাতে বীর ঘাটাইল সাগরিকা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। যার আনুমানিক মুল্য ১লক্ষ ২০হাজার টাকা।

আটককৃতরা হলেন- ঘাটাইল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি কুশারিয়া গ্রামের মো. শাহ আলম (২৬) হাফিজের ছেলে, সাদমান মোহাম্মদ সাকি (২৪) ও কৈডলা গ্রামের সাবেক ইউপি মেম্বার বন্দে আলীর ছেলে মো. সিয়াম (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় উপজেলা বিভিন্ন জায়গায় নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় দ্রব্য ইয়াবা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীররাতে জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল সাগরিকা হোটেল এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ ঘটনায় তাদের নামে ঘাটাইল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) উপপরিদর্শক মোঃ নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে হয়েছে।

ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম মুঠোফোনে জানান টাঙ্গাইল ডিবি পুলিশ ইয়াবাসহ ৩জন কে আটক করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। পরে তাদের কে জেল হাজতে প্রেরন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD