1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

আমতলীতে লামিয়া আক্তার তিন্নি হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

আমতলীতে লামিয়া আক্তার তিন্নি হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীর আরপাঙ্গাশিয়া গ্রামের তারিকাটা গ্রামে গৃহবধূ লামিয়া আক্তার তিন্নি হত্যার ঘটনায় বুধবার রাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তিন্নির স্বামী মনির খানকে প্রধান করে ৪ জনকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজাম উদ্দিন হাওলাদারের মেয়ে তিন্নি আক্তার লামিয়ার সাথে আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের হারুন খানের ছেলে আটো চালক মনিরুলের সাথে চলতি বছরের মার্চ মাসে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী মনির খান, শ্বাশুরী লাইলী বেগম, শ্বশুর হারুন খান, ভাসুর আল আমিন যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় ৩লক্ষ টাকা যৌতুক দাবী করে। তিন্নি টাকা দিতে অস্বীকার করলে আসামীরা তাকে পিটিয়ে হত্যা করে।
এঘটনায় তিন্নির মা রাহিমা বেগম বাদী হয়ে বুধবার রাতে বাদী হয়ে স্বামী মনির খান, শ্বাশুরী লাইলী বেগম, শ্বশুর হারুন খান ও ভাসুর আল আমিনকে আসামী করে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন হাসপাতাল থেকে স্থানীয় জনতা স্বামী মনির খান, শ্বাশুরী লাইলী বেগমকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। তারাএখন জেল হাজতে রয়েছে।
নিহত তিন্নির মা রাহিমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, মোর মাইয়াডারে ৩লক্ষ টাকার জন্য শ্বামী মনির খান, শ্বাশুরী লাইলী বেগম, শ্বশুর হারুন খান, ভাসুর আল আমিন মিলে পিটিয়ে হত্যা করেছে। আমি এ হত্যা কান্ডের জন্য আসামীদেও ফাঁসির দাবী জানাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর ইসলাম বলেন, লামিয়া আক্তার তিন্নির হত্যা কান্ডের ঘটনায় ৪ জনকে আসামী কওে হত্যা মামলা দায়ের হয়েছে। অন্য আসামীদেরও গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD