1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

ভারতীয় মিডিয়ায় নেত্রকোনার সংখ্যালঘুদের ওপর হামলার খবর সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন: মা. আব্দুর রহিম। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার পঠিত

ভারতীয় মিডিয়ায় নেত্রকোনার সংখ্যালঘুদের ওপর হামলার খবর সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন: মা. আব্দুর রহিম

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আব্দুর রহিম বলেছেন, ভারতীয় বিভিন্ন মিডিয়া এবং ব্লগে নেত্রকোণা ও ময়মনসিংহ জেলার সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নির্যাতনের যেসব সংবাদ প্রকাশ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে পালানোর পর ভারতে বসে দেশ ও জনগণের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশ বিশেষ নেত্রকোণা ও ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বীদের উপর নানা ধরনের অত্যাচার ও নির্যাতন করা হচ্ছে মর্মে পরিকল্পিতভাবে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এই ধরনের ভুয়া ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।বুধবার জেলা শহরের বড় বাজার মুক্তিযোদ্ধা মার্কেট প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন নেত্রকোণা জেলা শাখা কর্তৃক আয়োজিত ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদ এবং ভারতীয় বিভিন্ন মিডিয়াতে নেত্রকোণা সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে সংবাদ প্রকাশের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নেত্রকোণা জেলা যুব আন্দোলনের আহ্বায়ক মাওলানা আতাউল্লাহ সাদীর সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মাওলানা আব্দুল বারী, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা সোলায়মান হাকিম নূরী, মাওলানা হযরত আলী, মুফতি মুসা, মাওলানা মুস্তাফা জেহাদী, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা প্রমুখ।এ সময় পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা বলেন, নেত্রকোণা জেলায় এখন পর্যন্ত কোনো সংখ্যালঘু পরিবারের ওপর হামলা বা নির্যাতনের ঘটনা ঘটেনি। আমরা নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা ও নির্যাতনের মিথ্যা কল্পকাহিনি সাজিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য ভারতীয় মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD