1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

চাঁপাইনবাবগঞ্জে ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারি সমিতির কমিটির অনুমোদন, সভাপতি সুফিয়ান সম্পাদক আবু বকর। দৈনিক নয়া কণ্ঠ         

  • প্রকাশিতঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারি সমিতির কমিটির অনুমোদন, সভাপতি সুফিয়ান সম্পাদক আবু বকর।

মোস্তাফিজুর রহমান লিটন ঃ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির (সাবেক- বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মো. আবু সুফিয়ানকে সভাপতি ও নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মো. আবু বকর সিদ্দীককে সাধারণ সম্পাদক করা হয়েছে। বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির কেন্দ্রীয় কমিটি সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়।

বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মো. আবু সায়েম সাক্ষরিত পত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়। কার্যনির্বাহী কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও একজন কার্যকরী সভাপতি, সাত জন সহ-সভাপতি, তিন জন যুগ্ম সাধারণ সম্পাদক, দুই জন সাংগাঠনিক সম্পাদক রাখা হয়। এছাড়াও আট জনকে কার্যনির্বাহী সদস্য রাখা হয় ৩৫ সদস্য বিশিষ্ট কমিটিতে। আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

জানা যায়, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কমিটির প্রধান উপদেষ্টা করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (জেলা নাজির) স্বাধীন চন্দ্রকে। অন্যান্য উপদেষ্টারা হলেন, জেলা ও দায়রা জজ আদালতের মো. শরিফুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. মতিউর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুল হাকিম, সড়ক ও জনপদ বিভাগের মো. রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাবুল হোসেন ও কল্যাণপুর হর্টিকালচারের অবসরপ্রাপ্ত কর্মচারী মোহাম্মদ ইসরাফিল হক।

বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দীক জানান, নতুন কমিটির সকলকে নিয়ে আগামীতে বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন এবং কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখার দাবিতে সোচ্চার হব। দ্রব্যমূল্যের বাজার দর বিবেচনায় নিয়ে ৫০ শতাংশ বেতন বৃদ্ধিকরণসহ চলমান ৫ শতাংশ প্রণোদনা বার্ষিক মূল বেতনের সাথে ইনক্রিমেন্ট আকারে যুক্তকরণ, পেনশন/আনুতোষিক সুবিধা ৯০ শতাংশের স্থলে ১০০ শতাংশ, ২৩০ টাকার স্থলে ৪০০ টাকা এবং পূর্বের ন্যায় পেনশন প্রথা, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুণঃবহালকরণের দাবিতে কার্যকর ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD