1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

ঝিনাইগাতীতে বিধবা নারীকে মৃত দেখিয়ে ভাতা বাতিল করল সমাজসেবা অধিদপ্তর। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

ঝিনাইগাতীতে বিধবা নারীকে মৃত দেখিয়ে ভাতা বাতিল করল সমাজসেবা অধিদপ্তর

আল আমিন স্টাফ রিপোর্টারঃ শেরপুরের ঝিনাইগাতীতে বিধবা নারীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা বাতিল করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

এ অভিযোগ ভাতা বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী খয়শ্বরী কোচের । তিনি উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের মৃত রত্নেশ্বর কোচের স্ত্রী। খয়শ্বরী কোচ জানান, গত প্রায় ৫ বছর পূর্বে তার নামে বিধবা ভাতার কার্ড হয়।
চার বছর পর্যন্ত তিনি বিধবা ভাতা ভোগ করে আসলেও গত এক বছর যাবৎ তিনি আর ভাতা পাননা।
ভাতা না পেয়ে খয়শ্বরী কোচনী গত এক বছর তিনি কোনো বেলা খেয়ে না খেয়ে, অনাহারে অর্ধহারে মানবেতর জীবনযাপন করে আসছেন।
ভাতা না পাওয়ার বিষয়টি জানতে তিনি বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন। কিন্তু কোন সারা পাননি তিনি। অবশেষে ৪ ডিসেম্বর বুধবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরে আসেন। এ অফিসে এসে তিনি জানতে পারেন ‘তাকে মৃত দেখিয়ে তার ভাতার কার্ডটি বাতিল করা হয়েছে। এ তথ্য জানার পর তিনি বিপর্যস্ত হয়ে পরেন। ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী জানান,“অনুসন্ধানের সময় তার উপস্থিতি না থাকায় তাকে নিরুদ্দেশ বা মৃত দেখানো হয়েছে। একারণে তার নামের ভাতা বন্ধ করা হয়েছে।
তবে, তার ভাতার কার্ডটি তিনি যাতে পুনরায় পান বিষয়টি তিনি দেখবেন বলে জানান ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD