1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত
ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক বিএনপির মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর কবর জিয়ারত করেছেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বস্থানীয়রা।গত শনিবার সকালে এ কবর জিয়ারতে জেলা, উপজেলা পর্যায়ের দলের নেতৃবৃন্দের সাথে অংশগ্রহণ করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সরিষাবাড়ী ১৪১ আসনের ধানের শীষের বার বার একক মনোনীত প্রার্থী জননেতা ফরিদুল কবীর তালুকদার শামীম।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু,সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রাশেদুল ইসলাম তালুকদার রাজু ও সরিষাবাড়ী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল হাসান শিপন।এ সময় আরো উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ,সাবেক কেন্দ্রীয় যুবদলের মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক আশরাফ ফারুক হিরা।আরও উপস্থিত ছিলেন,জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খুরশেদুল হক খোরশেদ,জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কর্নেল এবং সরিষাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিকাশ চন্দ্র সাহা লিটন,সরিষাবাড়ী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।নেতাকর্মীরা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।তারা দলের মধ্যে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরে বিএনপিকে আরো শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান।এই কবর জিয়ারতের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা প্রয়াত নেতা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ঘটান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD