1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

মেহেরপুরে রিকশা শ্রমিক দলের আলোচনা সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

মেহেরপুরে রিকশা শ্রমিক দলের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি ঃমেহেরপুরে জাতীয়বাদী রিকশা শ্রমিক দলের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ড নতুন পাড়া মোড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রিকশা শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মেহেরপুর জেলা রিকশা শ্রমিক দলের নেতা হাবিবুর রহমান বারুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা আব্দুল বারী ফারুক, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, পৌর বিএনপির নেতা রেজাউল ইসলাম রেজা, যুবদল নেতা নজরুল ইসলাম মুকুল সহ রিকশা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় উল্লেখ করা হয় যে, রিকশা শ্রমিকরা শহরের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই তাদের অধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD