1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে ‘স্মরণ সভা’। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে ‘স্মরণ সভা’

সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা, (নরসিংদী) প্রতিনিধি 

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে
শহীদদের স্মরণে রায়পুরা উপজেলা স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা গণঅভ্যুত্থানে অংশ দেয়া ছাত্র-জনতাকে নির্মম ভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির
দাবি জানান।তারা বলেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে।আগামীর এই বাংলাদেশের কোনো বৈষম্যের ঠাঁই হবে না।বৈষম্যহীন ভাবে পথ চলবে ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত নতুন এই বাংলাদেশ।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো:ইকবাল হাসান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার মোহাম্মদ সামালগীর আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস মিয়া উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ও উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মোহন, জামায়াতে ইসলামী রায়পুরা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম ও ইসমাইল হোসেন প্রমূখ।

অন্যদিকে স্মরণ সভা শেষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD