1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক।

জয়পুরহাটে  শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পঠিত

জয়পুরহাটে  শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি 

জয়পুরহাটে ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক,জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি হাসিবুল হক, মোহাম্মদ নিয়ামুর রহমান নিবিড়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নিহত -আহত পরিবারের সদস্যরা।

সভায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের জন্য দোয়া করা হয়। পরে নিহতদের পরিবার নিয়ে প্রজেক্টরে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। এছাড়াও জেলার নিহত ৪ জন ও আহত ৫৩ জন পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD