1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক।

চান্দিনায় আগামী শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

চান্দিনায় আগামী শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রিপোর্টার সালমা আক্তার (কুমিল্লা):

কুমিল্লা চান্দিনা সরকারি পাইলট হাই স্কুল খেলার মাঠে আগামী ৩০ নভেম্বর ২০২৪ইং (শনিবার) সকাল ০৯:৩০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন উপলক্ষে আজ (বুধবার) বেলা ১২ঘটিকার সময় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা ও পৌর শাখা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভা আমীর অধ্যাপক এ.কে.এম আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও চান্দিনা উপজেলা আমীর মিজানুর রহমানের সঞ্চালনায় কুরআন তেলোয়াতের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুরআন তেলোয়াত করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারী জনাব মু. ইয়াহিয়া রায়হান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারী জনাব মু. সাইফুল ইসলাম শহীদ বলেন, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনশত আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। ঐ কর্মী সম্মেলনে কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সু-সংগঠিত সংগঠন। যে সংগঠনের মাধ্যমে মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর ইসলামের প্রতি, ইসলামী সমাজ ব্যবস্থার প্রতি, ইসলামী আন্দোলনের প্রতি এদেশের মানুষের যে আগ্রহ সৃষ্টি হয়েছে। এতে আমাদের আশার বাণী জাগাচ্ছে যে, সেদিন আর বেশি দূরে নয়; যেদিন বাংলাদেশে কোরআন বিজয়ী হবে, ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন, দেশে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ সময়ে আমাদের বসে থাকা যাবে না। আমাদের সামাজিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মানুষকে সচেতন করতে হবে। যাতে করে পুনরায় আবার স্বৈরশাসন তৈরি না হয়, ১৬ বছর স্বৈরশাসক শেখ হাসিনা দেশের মানুষকে স্বাধীন ভাবে কথা বলতে দেয়নি। দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন চান্দিনার মাটিতে স্বাধীন ভাবে অনুষ্ঠিত হবে। এ স্বাধীনতা ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

এসময় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা মজলিশে শুরা সদস্য জনাব নুরুল হুদা, চান্দিনা উপজেলা শাখার জনাব আব্দুল আহাদ, চান্দিনা পৌরসভার শুরা সদস্য জনাব আবু হানিফ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চান্দিনা সাথী শাখার সাবেক সভাপতি জনাব আবু হানিফ সহ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD