
দিনাজপুর জেলা বিএনপির সর্বোচ্চ ভোটে নির্বাচিত হাসনাহেনা হীরা
দিনাজপুর প্রতিনিধি,
দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে এক অনন্য নাম হাসনাহেনা হীরা। সম্প্রতি জেলা বিএনপির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেছেন, দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের কাছেও তিনি কতটা জনপ্রিয়।
দীর্ঘদিন ধরে দলের হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া হাসনাহেনা হীরা শুধুমাত্র সংগঠনের দায়িত্বশীল নেতা নন, তিনি একজন অদম্য লড়াকু যোদ্ধাও। ষড়যন্ত্র ও বাধার পরও তিনি তার দায়িত্ব পালন থেকে কখনো পিছপা হননি। দলীয় সংকট ও রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় তার সাহসিকতা এবং দক্ষ নেতৃত্ব দলকে সবসময় শক্তিশালী অবস্থানে রাখতে সহায়তা করেছে।
জেলা বিএনপির একজন নেতা বলেন, “হাসনাহেনা হীরা ভাবী শুধুমাত্র একটি নাম নয়, তিনি আমাদের দলের জন্য এক প্রেরণার প্রতীক। তার মত নেত্রী থাকলে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও দৃঢ় হবে।”
হাসনাহেনা হীরার রাজনৈতিক জীবনের মূলমন্ত্র হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশনা মেনে কাজ করা। তার নেতৃত্বে দিনাজপুর জেলা বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হওয়ার পথে।
জনগণের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা এবং দলের প্রতি তার নিরলস কর্মতৎপরতা তাকে দিনাজপুর বিএনপির এক অপরিহার্য অংশে পরিণত করেছে। দলীয় নেতাকর্মীরা মনে করেন, তার নেতৃত্বে ভবিষ্যতে দিনাজপুর বিএনপি আরও সাফল্যের মুখ দেখবে।