1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

মডেল স্কুলে ৫ম শ্রেণির বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২১২ বার পঠিত

মডেল স্কুলে ৫ম শ্রেণির বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

রাজশাহী ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৬ শে নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় নবাবগঞ্জ  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ ম শ্রেণির  শিক্ষার্থীদের বিদায়, পরীক্ষায় কৃতিত্ব শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ জেহের আলী। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জনাব লতিফা হক ৷উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীর মধ্যে আবেগী বক্তব্য রাখেন শাহারিয়ার হোসেন রিজভী ও সানিয়া বিনতে শামস ( হিমি)। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব পরিমল কুমার কুন্ডু, সহকারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,জনাব মোঃ মাহমুদুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জনাব শহর বানু, প্রধান শিক্ষক, নবাবগঞ্জ সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয়,জনাব রুবিনা আনিস, প্রধান শিক্ষক, নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ কামাল উদ্দীন, সহকারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক, গোলাম হামিদ ও মোঃ নেয়ামাতুল্লাহ। অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক গোলাম হামিদ আবেগি বিদায়ী শিক্ষার্থীর জন্য ছড়া উপস্থাপন করেন, “মন চাইনা দিতে বিদায়, কিন্তু আমরা সত্যিই বড় নিরুপায়, সময় চলে যাচ্ছে সময়ের মতো, মনে করে দেখো স্মৃতি আছে কত “।অনুষ্ঠানে অতিথিবৃন্দ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ উপহার প্রদান, পরীক্ষায় কৃতিত্ব শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক  ক্রীড়া  প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD