1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ও দিগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ও দিগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মো:ফারুক আহমেদ ঘাটাইল( টাঙ্গাইল)

টাঙ্গাইল ঘাটাইলে শনিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। দিঘলকান্দি ও দিগড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ বলেন, পতিত স্বৈরাচারনী হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। একইসাথে বর্তমান আন্তবর্তীকালীন সরকারকে ব্যার্থ হতে দেয়া যাবে না।
দিগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনছুর আহমেদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা,
উপজেলা যুবদলের সাবেক সভাপতি আরিফ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর আরো অনেকেও।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD