1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত ১০টি চার্জার রিক্সা আটক। দৈনিক নয়া কণ্ঠ                       

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২১৪ বার পঠিত

রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত ১০টি চার্জার রিক্সা আটক।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর)  সকালে নগরীর নগরভবন হতে স্বপ্নচুড়া মার্কেটের মোড় পর্যন্ত এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

নগরভবন হতে স্বপ্নচুড়া মার্কেটের মোড় পর্যন্ত ব্যাটারী চালিত চার্জার রিক্সার লাইসেন্স নবায়ন ও বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩)  ধারায় ৭টি মামলা দায়ের করে ৪ জনের নিকট হতে ৪শত টাকা, ২জনের নিকট ৩শত টাকা আদায় করা হয় এবং ১জন ব্যক্তির নিকট ২শত টাকাসহ সর্বমোট ১২শ টাকা অর্থদন্ড আদায় করা হয়।  ২ জন ব্যক্তিকে অনাদায়ে ১দিন ও অপর একব্যক্তিকে ৩ দিন স্বশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত ১০টি ব্যাটারী চালিত চার্জার রিক্সা নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।

রাসিক ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন বলেন,  রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো-চার্জার রিক্সার মালিক ও চালকগণকে অতি দ্রুততম সময়ের মধ্যে ২০২৪-২০২৫ সালের  লাইসেন্স নবায়ন করতে হবে। অবৈধভাবে (লাইসেন্স বিহীন) অটোরিক্সা ও চার্জার রিক্সা সমূহকে চলাচল বন্ধ করা হবে। অবৈধ লাইসেন্স বিহীন অটো-চার্জার রিক্সা আটক করে ডাম্পিংসহ তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD