1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নওগাঁয় প্রকাশ্যে কুপিয়ে খুন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

নওগাঁয় প্রকাশ্যে কুপিয়ে খুন,

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সুলতানপুর মহল্লায় এক ব্যাক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বাড়ির পাশের একটি জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকান্ড বলে জানিয়েছে পুলিশ।বুধবার (২০ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সাথে নজরুলের দীর্ঘ দিনের দ্বন্দ্ব। বুধবার সকালে মান্নান নজরুলের রোপন করা কয়েকটি আমগাছ কাটলে এনিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে মান্নান ধারালো ছুড়ি-বটি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নজরুল মারা যায়। নিহত নজরুলের স্ত্রী সুলতানা খাতুন অভিযোগ করে বলেন,জমি নিয়ে দ্বন্দ্বের জেরে মান্নান ও তার পরিবারের লোকজন প্রায়ই নজরুলকে হত্যার হুমকি দিতো। সেই উদ্দেশ্য থেকে তারা পরিকল্পিত ভাবে ঝগড়ায় জড়িয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন তিনি। এদিকে ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি)পরিদর্শক আব্দুল মান্নান, নওগাঁ সদর থানার ওসি নূরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য নওগাঁ আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনী পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন পুলিশ তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD