1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ধানইরহাটে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুত মিটার রিডার  নিহত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত
ধানইরহাটে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুত মিটার রিডার  নিহত।
সাইদুল ইসলাম ঃ
নওগাঁর ধামইরহাটে মেসিট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  হারুনুর রশীদ নামের এক পল্লী বিদ্যুতের এক কর্মী নিহত হয়েছেন। নিহত  ব্যাক্তি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বারোআড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিম সরকারের ছেলে।
১৮ নভেম্বর সোমবার কুয়াশা ঘেরা সকাল ৯টার দিকে উপজেলার জাহানপুর এলাকার  ঘোড়াবট কলোনী নামক স্হানে বিপরীত দিক থেকে আসা মেসির সঙ্গে  এ ঘটনা ঘটে।  পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রত্যক্ষদর্শী ও এলাকার লোকজন জানান, ধামইরহাট পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জার মো. হারুনুর রশীদ নিজ বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা থেকে ধামইরহাট পল্লী বিদ্যুৎ অফিসের উদ্দেশ্যে রওনা  হয়ে   জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনী এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি মেসি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহীর  মৃত্যু হয়।
ঘটনার পরপরই ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেন এবং লাশ থানায় নিয়ে আসেন। এ সম্পর্কে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাইসুল ইসলাম বলেন, ‘সড়ক আইনে মামলা  রজ্জু করা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।
এ সম্পর্কে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ -এর ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম সৈয়দ সাজ্জাদুল আজম বলেন, বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছেে এবং ‘আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা থেকে আসলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ  করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD