1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় নামাজ পড়তে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে নানা শ্বশুরের থানায় অভিযোগ বাউফলের নিমদী খেয়াঘাটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থীরা, গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আটক ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ

রাজশাহীর ৩ থানায় নতুন গাড়ি হস্তান্তর করেন পুলিশ কমিশনার। দৈনিক নয়া কণ্ঠ     

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

রাজশাহীর ৩ থানায় নতুন গাড়ি হস্তান্তর করেন পুলিশ কমিশনার।

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাজে গতিশীলতা ফেরাতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত ৩ টি গাড়ি থানায় হস্তান্তর করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার।

(১৮ নভেম্বর) সোমবার সকাল ১১ টার দিকে আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত ৩টি গাড়ি থানায় হস্তান্তর করেন। এসময় নগরীর বোয়ালিয়া, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ গাড়ি ৩টি বুঝে নেন।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরসহ কয়েকটি থানা, ডিবি অফিস, ট্রাফিক অফিস, ফাঁড়ি ও পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়। লুট হয় সরকারি অস্ত্র-গুলি ও সরকারি মালামাল। একই সাথে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি সরকারি গাড়ি, মোটরসাইকেল ও পুলিশ সদস্যের ব্যক্তিগত মোটরসাইকেল। এতে ব্যাহত হয় পুলিশের টহল কার্যক্রম। ফলে অনেকটাই বাঁধাগ্রস্ত হয়ে পড়ে রাজশাহী নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ। রাজশাহী মহানগরী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রম গতিশীলতা আনয়নে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত গাড়িগুলো আরএমপি’র বোয়ালিয়া, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, ইতোমধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত ডিবি অফিস সংস্কার পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত আরএমপি ট্রাফিক অফিস সংস্কার কাজ চলছে এবং খুব শীঘ্রই অফিসের কার্যক্রম শুরু হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন এবং আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD