1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব লাঞ্ছিত,দুই কর্মকর্তা বরখাস্ত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব লাঞ্ছিত,দুই কর্মকর্তা বরখাস্ত ।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা ও তার দলবল কর্তৃক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর অলীউল আলম ও সচিব প্রফেসর হুমায়ুন কবিরকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শিক্ষা বোর্ড ভবনে এই ঘটনা ঘটে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ অলীউল জানান, একজন সেবা গ্রহীতার সাথে প্রতারণার মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন, দুর্নীতি ও অনিয়ম সহ কয়েকটি অভিযোগে উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়।সেই সিদ্ধান্ত পাল্টে দেয়ার জন্য অভিযুক্ত দুই কর্মকর্তা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম ও সহকারী হিসাব রক্ষণ অফিসার আমিনুল করিম স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে প্রথমে চেয়ারম্যান পরে সচিবের অফিস কক্ষে হামলা চালিয়ে তাদের লাঞ্ছিত করেন।পরে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষাবোর্ডের অন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতিরোধের মুখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এঘটনায় উক্ত দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হযেছে। এছাড়াও দুই কর্মকর্তা সহ ৩০ জনকে আসামী করে নগরীর রাজপাড়া থানায় মামলা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD