1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীর সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারীসহ গ্রেপ্তার ২৪। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

রাজশাহীর সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারীসহ গ্রেপ্তার ২৪।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকারসহ আওয়ামী লীগের ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী জেলা এবং মহানগর পুলিশের মিডিয়া উইং রোববার দুপুরে এ তথ্য জানিয়েছে।

তাদের মধ্যে জেলার বিভিন্ন থানায় ১০ জন এবং মহানগরের থানাগুলোতে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার দিবাগত রাতে সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী বিপুলকে নগরের রাণীনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিপুল সিটি করপোরেশনের স্থায়ী কর্মকর্তা। তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কাজ করতেন।

এদিকে নগরের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম এবং একই ওয়ার্ডের নেতা মোক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধে নগরের থানাগুলোতে আরও ১১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এরা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কি না সেটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। শনিবার দিবাগত গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD