1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে আ.লীগের বিচারের দাবিতে গণজমায়েত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

রাজশাহীতে আ.লীগের বিচারের দাবিতে  গণজমায়েত।

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি

আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজশাহীতে গণজমায়েত কর্মসূচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রোববার সকাল ১১ টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান নেন তারা। অবস্থান কর্মসূচী চলে দুপুর পর্যন্ত।

এর আগে বিভিন্ন স্কুল কলেজ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আওয়ামী লীগসহ ছাত্র লীগ, যুবলীগ এরা সারা দেশে রাজপথে নামার ঘোষণা দিয়েছিলো। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র জনতা সব সময় প্রস্তুত রয়েছি তাদের রুখে দেবার জন্য। আমরা তাদের রাজপথে দেখতে চাই। সাহস থাকলে তারা এসে মোকাবেলা করুক।

এছাড়াও গণজমায়েতে অংশগ্রহণ করেন সমন্বয়ক সাব্বির হোসেন, রাজশাহী কলেজ শাখার আব্দুর রহিম, মহুয়া জান্নাত, রাবির রাতুল হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD