1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেনাপোলে গভীর রাতে পুলিশের অভিযান: নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৪ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪ নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২

আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজিয়েট স্কুল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২২৯ বার পঠিত

আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজিয়েট স্কুল

রাজশাহী ব্যুরো ঃআন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্দ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের পিপিপি প্রকল্পের আওতায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল “প্রশিক্ষিত যুব সমাজই দুর্যোগ প্রশমনের প্রধান হাতিয়ার”। বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন এবং রানার আপ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন।

রাজশাহী শহরের ২৪ টি বিদ্যালয় নিয়ে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট। ৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতার প্রথম ৩টি নকআউট পর্ব অনুষ্ঠিত হয় অগ্রণী স্কুল এন্ড কলেজে, ৯ নভেম্বর অনুষ্ঠানের সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় রাজশাহী সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে। ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতার পক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এবং বিপক্ষ দল রাজশাহী কলেজিয়েট স্কুল। বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতা শেষে এই দুটি দল ফাইনাল রাউন্ডে উন্নীত হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মোঃ নাহিয়ান। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা শিক্ষক প্রফেসর ডঃ মোঃ আমিনুর ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের কো-অর্ডিনেটর সেফার এক্সেস এবং ইয়্যুথ কো-ক্যারিকুলাম ম্যানেজার কাজী রাশেদ শিমুল, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের পক্ষ থেকে হাসিবুল হাসান শান্ত, নাজিফা তাসনিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ফোরামের মোঃ মাহাদী হাসান মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প অফিসার আবু মোঃ জোবায়ের, জার্মান রেডক্রসের প্রতিনিধি মোঃ সাজেদুর রহমান, যুব প্রধান মোঃ আলি হোসেন।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD