1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আওয়ামীলীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোন লাভ নেই- ভিপি নূরুল হক নূর। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৪০ বার পঠিত

আওয়ামীলীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোন লাভ নেই- ভিপি নূরুল হক নূর

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নূরুল হক নুর বলেছেন, ছাত্র জনতা গণঅভ্যূত্থানের মাধ্যমে স্বৈরাচারী
খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠিয়েছে। তিনি এখন ভারতে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আওয়ামীলীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোন লাভ নেই। তিনি আরো বলেন, ছাত্র জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে যে বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখছে, তরুণ প্রজন্মকে নিয়ে বৈষম্যহীন দাঙ্গা হাঙ্গামা, দখল, চাঁদাবাজ মুক্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে গণ
অধিকার পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আজ শনিবার বিকালে নেত্রকোণার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে নেত্রকোণা জেলা ছাত্র, যুব ও পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত তারণ্যের সমাবেশে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহবায়ক হাসান আল মামুনের সভাপতিত্বে তারণ্যের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।তারণ্যের সমাবেশে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক আব্দুর রহমান ও পেশাজীবী অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD