1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পত্নীতলায় ছাত্রদের বিনা লাভের দোকান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার পঠিত

পত্নীতলায় ছাত্রদের বিনা লাভের দোকান

মোকছেদুল ইসলাম, পত্নীতলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর পত্নীতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর আয়োজনে ‘বিনা লাভের দোকান’ নামের ব্যতিক্রমী এক উদ্যোগ নেয়াৃ হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী এ দোকান উদ্বোধন করা হয়েছে।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৭ টা থেকে ১২ পর্যন্ত চলবে এই দোকান। শিক্ষার্থীদের এমন উদ্যোগের ফলে প্রতি কেজি আলু -৬৫ টাকা ,পটল ৩০ টাকা ,মুলা ২০টাকা, বেগুন ৪৫ টাকা, কাঁচা মরিচ ৯০, প্রতি হালি ডিম ৪৮ টাকায় পাওয়া যাবে। ব্যতিক্রমধর্মী এমন উদ্যোগের ফলে কমমূল্যে প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

বিনা লাভের দোকানে পণ্য কিনতে আসা জব্বার বলেন, আমি এখান থেকে আলু, পেঁয়াজ ও ডিম নিয়েছি। বাজারে এগুলোর দাম অনেক বেশি। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

 

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে গড়ে উঠা বাজার সিন্ডিকেট ভাঙ্গতে ও নিয়ন্ত্রণে আনতে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য সংগ্রহ করে বিনা লাভে ভোক্তার কাছে পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD