1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জয়পুরহাটে বীজের আলু নিয়ে কারসাজি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৯১ বার পঠিত

জয়পুরহাটে বীজের আলু নিয়ে কারসাজি

মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটে  বীজ আলু নিয়ে কারসাজি বুকিং নামক শয়তানি কার্যকলাপ বাতিল সরাসরি কৃষকের হাতে ন্যায্য মূল্য বীজ আলু সরবরাহ করবেন  ডিলাররা ভোরে ভ্রাম্যমান আদালতে আটক-২, ও জরিমানা

কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ও অধিক মূল্যে আলু বীজ বিক্রি করায়  অভিযুক্ত কামরুল এবং শাহজাহান নামের ব্যবসায়ীর দুইজন কর্মচারী/আত্মীয় কে আটক করা হয়েছে। সেইসাথে তাদের দু’জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) ভোর ৫.৩০ থেকে সকাল ৮.৩০ পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান।

গ্রেফতারকৃতরা হলেন, শাহাজানের ছেলে তফিকুল ইসলাম এবং কামরুলের ম্যানেজার আঃ ছালাম।

জানাযায়, কনিকা-আনিকা ট্রেডার্স এর কামরুল এবং শাহজাহান ট্রেডার্স এর শাহজাহান কে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া তারা যে টাকা কৃষকের নিকট থেকে অতিরিক্ত নিয়েছিল সেটা ফেরত প্রদান করবে  এবং তা নিশ্চিত করবে উদয়পুর ইউনিয়ন পরিষদের ৩জন মেম্বার, উপজেলা কৃষি অফিস এবং উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান গণমাধ্যমকে বলেন, ভোরে বিভিন্ন হাটে বীজ আলুর মূল্য স্থিতিশীল রাখার অভিযান অব্যাহত থাকবে। তবে, এই অভিযানের মূল উদ্দেশ্য কৃষকের ক্ষতি কমানো তাই জরিমানা বেশি করার চেয়ে তারা যেন সঠিক দামে বীজ কিনতে পারেন।

তিনি আরো বলেন, যে সমস্ত কৃষক  টাকা আগেই দিয়েছেন তারা অতিরিক্ত টাকা ফেরত পান সেটি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এ সময় সহযোগিতায় ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছালজারুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম ও আবুল কাশেম, কালাই থানা পুলিশ এবং স্থানীয় ইউপি সদস্যবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD