
বাড়িতে গাজার গাছ লাগিয়ে চাষের উদ্যোগ, চাষি ইয়াসিন আলী গ্রেফতার
রাজশাহী ব্যুরো ঃরাজশাহীর চারঘাট উপজেলার পরানপুর গ্রামের এক বাড়িতে গাঁজার গাছ লাগানো হয়েছিল। পুলিশ অভিযান চালিয়ে গাছ তিনটি উপড়ে থানায় নিয়েছে। তিনটি গাছের ওজন হয়েছে ৪৫ কেজি ১০০ গ্রাম।
এই গাঁজার গাছ লাগানো, পরিচর্যা ও উৎপাদনের অভিযোগে বাড়ির মালিক মো. ইয়াসিন আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চারঘাট থানা পুলিশ এ অভিযান চালায়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, গ্রেপ্তার যুবক ইয়াসিন আলীর বাবার নবাম আবুল হোসেন। ইয়াসিনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।