1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নওগাঁর ধামইরহাটে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ,,
নওগাঁ প্রতিনিধি 
নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়েরের সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।  এসময় তালিকাভুক্ত প্রান্তিক  ৪ হাজার ৬০০ জন কৃষকদের মধ্যে প্রত্যেককে মাথাপিছু দশ কেজি করে এমওপি সার, দশ কেজি ডিএপি ও এক কেজি সরিষার বীজ দেওয়া হয়।  এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর রাব্বি সহ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD