1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত
গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জালাল শেখ (৫৭) নামের এক ব্যাক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি উপজেলার উজানচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গফুর মাতুব্বর পাড়ার মৃত কাইমদ্দিন শেখের ছেলে।
১৯ অক্টোবর শনিবার রাত ৩ টা হতে ভোর ৫ টার মধ্যবর্তী যে কোন সময় তিনি নিজ বসতবাড়ির পূর্ব পাশে বাঁশ ঝাড়ের মধ্যে একটি গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেন।
থানা পুলিশ ও স্হানীয় সূত্র জানায়, মৃতের স্ত্রী হাজেরা বেগম শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে ঘুম থেকে উঠে বসতবাড়ির পূর্ব পাশে বাঁশ ঝাড়ের দিকে গেলে দেখতে পান যে, তার স্বামী গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে জালাল শেখকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জানা যায়, বিগত প্রায় দুই বছর যাবত জালাল শেখ অনেকটা মানসিক ভারসাম্যহীন ও পেটের যন্ত্রণায় ভুগতেছিল।
এ জন্য ইতিপূর্বে একাধিকবার বাড়ি থেকে বেরিয়ে অজ্ঞাত স্থানে চলে গিয়ে আবার নিজ থেকেই ফিরে আসতো।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে খাওয়া-দাওয়া করে তিনি নিজের বসতঘরে ঘুমিয়ে পড়েন ।  রাত অনুমান ৩ টা হতে রাত ভোর ৫ টার মধ্যবর্তী যে কোন সময় তিনি নিজ বাঁশঝাড়ের বাঁশের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শারিরীক অসুস্থ্যতা এবং মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD