1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে সেনাবাহিনীর অভিযান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে সেনাবাহিনীর অভিযান ভারত থেকে চোরাই পথে আনা মোটরসাইকেল সহ দুই চোরাকারবারি আটক ৯৯ বস্তা চিনি জব্দ

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনী পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা একটি মোটরসাইকেল সহ দুই চোরাকারবারিকে আটক এবং ৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে।নেত্রকোনা জেলায় দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শুক্রবার রাতে জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ ভাবে আনা ইয়ামা R 15 সহ দুই চোরাকারবারিকে আটক করে। আটককৃত চোরাকারবারিরা হচ্ছে কলমাকান্দা উপজেলার রাখা জোড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ ইমরান ও লেঙ্গুরা বাজারের জহলাল হাজমের ছেলে বিমল হাজম। আটক ব্যক্তিরা বাইকটি বর্ডার এলাকা থেকে অবৈধভাবে নিয়ে এসেছে বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে।আটক ব্যক্তিদ্বয় ও মোটরসাইকেলটি কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।অপরদিকে সেনাবাহিনীর একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে জেলার দূর্গাপুর উপজেলাধীন কৃষ্ণেরচর ও পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে অভিযান চালিয় ভারত থেকে অবৈধ ভাবে আনা ৯৯ বস্তা চিনি জব্দ করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি ।আটককৃত চিনি দুর্গাপুর ও পূর্বধলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD