1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪ নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন

শেরপুরে এক যুবকের লাশ উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার পঠিত

শেরপুরে এক যুবকের লাশ উদ্ধার

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর গ্রামের একটি খেত থেকে ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মোঃ আক্তার আলী (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।

মৃত আক্তার আলী সদর উপজেলার ইলশা গ্রামের জনৈক আইয়ুব আলীর ছেলে।

মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ইলশা গ্রামের আইয়ুব আলীর ছেলে মোঃ আক্তার আলী ৪ মাস পূর্বে বিয়ে করে। গত ১৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে আক্তার আলী বাড়ি থেকে বের হয়ে যায় এবং এরপর সে আর বাড়িতে ফিরেনি। পরে তার বাবাসহ পরিবারের লোকজন এবং আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে না পেয়ে সদর থানায় জিডি না করে তারা ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দেয়। এদিকে বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী ছোট ঝাউয়েরচর গ্রামের কৃষকরা খেতে কাজ করতে গেলে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে সদর থানায় খবর দেন। পরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়েদ আলম, ওসি তদন্ত মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে প্রথমে আক্তার আলীর লাশ অজ্ঞাত হিসেবে উদ্ধার করে। এসময় লাশের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া যায়। অপরদিকে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিখোঁজ আক্তার আলীর বাবাসহ আত্মীয়-স্বজন ঘটনাস্থল গিয়ে আক্তার আলীকে সনাক্ত করেন।

পুলিশ আক্তার আলীর লাশের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD