1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জে ওসিদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, দুই যুবক গ্রেফতার দুপচাঁচিয়াতে ভাই বোনের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাইফোঁটা উৎসব পালন বাজেটে গাইবান্ধার উন্নয়ন দাবিতে প্রথম আলোর গোলটেবিল বৈঠক। ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের বিশেষ অভিযান ৩০ ওয়ার্ডে পর্যায়ক্রমে চলবে ফগার মেশিনে কীটনাশক স্প্রে, প্রজননস্থল ধ্বংসেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ গাবতলীতে জমির বিরোধে গাছের চারা কেটে ফেলার অভিযোগ গাইবান্ধায় শিলাবৃষ্টির আঘাতে বিপর্যস্ত আমন ক্ষেত, ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক। নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিল লক্ষ্মীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা সন্দেহে ২টি টিনের পট উদ্ধার করেছে পুলিশ

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩৯৭ বার পঠিত

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এইচএসসির পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। আলাদা করে শুধু ছাত্রদের পাসের হার ৭৬ শতাংশ, আর ছাত্রীদের পাশের হার ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ।

আজ মঙ্গলবার ১৫ অক্টোবর বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। এরমধ্যে ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১ লাখ ১১ হাজার ৪৪৮ জন পাস করেন। এবার ২৪ হাজার ৯০২ জন জিপিএ-৫ পেয়েছেন। এরমধ্যে ছাত্র ১০ হাজার ৩০৫ জন ও ছাত্রী ১৪ হাজার ৫৯৭ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডে গতবছর এইচএসসির পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। গতবছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে। এছাড়া বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যাও। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ জন। এবার তা দ্বিগুণের বেশি। অথচ গতবছর পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল এবারের চেয়ে বেশি, ১ লাখ ৩৮ হাজার ৩৯০ জন।

চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম আরও জানান, এ বছর রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট কলেজের সংখ্যা ছিল ৭৪১টি। এরমধ্যে ১২টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। আর ৩৫টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন।

যেসব কলেজের কোনো শিক্ষার্থী পাস করেননি সেসব কলেজের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD