1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

শ্রীপুরে শারদীয় দুর্গাপূজাকে স্বাগত জানিয়ে বিএনপির মিছিল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত
শ্রীপুরে শারদীয় দুর্গাপূজাকে স্বাগত জানিয়ে বিএনপির মিছিল
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজাকে স্বাগত জানিয়ে শ্রীপুর উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের পক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকালে শ্রীপুর সরকারি এম সি পাইলট স্কুলের গেট থেকে এক বিশাল মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন  শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী খন্দকার আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন,  শ্রীপুর উপজেলা যুবদলের সভাপতি জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এনায়েত মোল্যা, যুবদল নেতা মিলন মোল্যাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বিএনপির নেতারা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় সব ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়ানোর জন্য সর্বস্তরের নেতাকর্মিদেরকে সজাগ থেকে দায়িত্ব পালন করার বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD