অক্টোবর ৪, ২০২৪, ২:১৫ এ.এম
শ্রীপুরে শারদীয় দুর্গাপূজাকে স্বাগত জানিয়ে বিএনপির মিছিল। দৈনিক নয়া কণ্ঠ

শ্রীপুরে শারদীয় দুর্গাপূজাকে স্বাগত জানিয়ে বিএনপির মিছিল
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজাকে স্বাগত জানিয়ে শ্রীপুর উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের পক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকালে শ্রীপুর সরকারি এম সি পাইলট স্কুলের গেট থেকে এক বিশাল মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী খন্দকার আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা যুবদলের সভাপতি জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এনায়েত মোল্যা, যুবদল নেতা মিলন মোল্যাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বিএনপির নেতারা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় সব ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়ানোর জন্য সর্বস্তরের নেতাকর্মিদেরকে সজাগ থেকে দায়িত্ব পালন করার বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM