1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

অদৃশ্য মানব – আব্দুস সাত্তার সমান 

  • প্রকাশিতঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

অদৃশ্য মানব

আব্দুস সাত্তার সমান

খুঁজি যখন পাই না তাকে
ধরাছোঁয়ার বাহির,
অদৃশ্য এক মানব জাতি
করে না যে জাহির!
কথা শুনে চুপ থাকে সে
অবাক চোঁখে দেখে,
শব্দ ছাড়া দৃশ্য মানব
চুপে চুপে শেখে।
বললে কথা সারা দেয়না
কেমন তারা সঙ্গী?
লুকায় বেড়ায় সবখানেতে
রহস্যময় ভঙ্গি।
জ্বিন পরীদের মতন করে
গায়েব হয়ে চলে,
অকপটে বসে থাকে
কোন কথা বলে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD