1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

মহানবী – মহসিন আলম মুহিন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

মহানবী

মহসিন আলম মুহিন

নবীকুল শিরোমনি খোদার হাবিব সাইয়্যিদুল মুরছালিন,
মা আমেনার নয়নমনি বিশ্বনবী রহমাতাল্লিল আলামীন।।
এলো নবী দুনিয়ার মাঝে ভুবন সাজে তাই নতুন সাজে,
হকের দাওয়াত বাতিল বরবাদ নবী ব্যস্ত দ্বীনের কাজে।।
ধ্যানে মগ্ন নবী হেরা গুহায়, হেথা কোরআন অবতীর্ণ হয়,
নবী হলেন দয়ার সাগর, নেই যে তার তুলনা জগতময়।।
পাপী-তাপী, গুনাহগার মহানবীর পরশে হলো ঈমানদার,
শান্তির ছায়া তলে আসে সবে দলে দলে ঘোচে আঁধার।।
আসে যারা নবীকে মারতে! শিখে তারা কলেমা পড়তে,
নবীর আদর্শ পেলো তারা; মহামানব হলো দুই জগতে।।
রহমতের ভান্ডার-নবী সমাজের আঁকলেন নতুন ছবি,
ইসলামি রাষ্ট্র করলেন রচনা; আরবে উঠলো নতুন রবি।।
ব্যবসা-বাণিজ্যে উন্নতি হলো ফিরলো রাষ্ট্রের অর্থনীতি,
গোত্র-কলহ,বিবাদ হানাহানি লুপ্ত হলো, এলো সম্প্রীতি।।
ধর্মে, সাম্যে, মায়া-মমতা, মানবতায় মহানবী মহান সেরা,
কোরআনের বাণী-নবীর আদর্শে আলোকিত হলো ধরা।।
উর্ধ্বে গমন, ফতেহ মক্কা, দ্বীনের পুর্ণতা ইসলামের প্রচার,
বিদায় হজ্ব, বিদায়ী ভাষণ, দায়িত্ব পালন শেষে অবসর।।
এমন দরদী আর আসবে না এই দুনিয়ায় কোন দিন,
মহানবীর হাদিস-কোরআন পড়ি জীবন হবে রঙিন।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD